প্রথম বাংলাদেশি হিসেবে ‘মেডিকেল ফিজিসিস্ট’ অ্যাওয়ার্ড লাভ ড. হাসিনের

১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৯ PM

© সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ‘মেডিকেল ফিজিসিস্ট’ অ্যাওয়ার্ড লাভ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। বিগত ২০ বছরে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে মেডিকেল পদার্থবিজ্ঞানের শিক্ষা, পেশাদার বিকাশ, গবেষণার জন্য অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ড. অনুপমা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (এএফওএমপি) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জনকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

ড. অনুপমা বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোতে যারা এ বিষয়ে ভালো কাজ করেছেন, তাদের দেশের মেডিকেল ফিজিক্স সোসাইটি বা অ্যাসোসিয়েশনের কাছে নাম আহবান করা হয়। সেখানে বাংলাদেশের সোসাইটি থেকে আমার নাম পাঠানো হয়। এরপর প্রায় দু’মাস বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করে নির্বাচিতদের নাম প্রকাশ করা হলো।’

এএফওএমপি সূত্রে জানা যায়, মনোনীতরা এশিয়া-ওসেনিয়া অঞ্চলে বৈজ্ঞানিক জ্ঞানের প্রচার, বৈজ্ঞানিক কার্যক্রম সংগঠিত করাসহ বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। একইসাথে তারা নিজের দেশ, জাতীয় মেডিকেল পদার্থবিদ সংস্থা এবং এএফওএমপিতে কাজ করেন। ফলে পেশা এবং সোসাইটির ব্যাপক উন্নয়ন সাধিত হয়।

এই অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন দেশের ১৪টি সংস্থা থেকে মোট ৩৬ জনের নাম পাঠানো হয়। সকল প্রার্থীকে ৪টি বিভাগের অধীনে ৫০ পয়েন্ট স্কেলসহ মোট ২০০ পয়েন্টে মূল্যায়ন করা হয়। অ্যাওয়ার্ড এন্ড ডীনস কমিটি (এএইচসি) স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী বাংলাদেশের প্রথম নারী ফিজিসিস্ট। বর্তমানে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন এবং মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মেডিকেল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি আইডিএমপি অ্যাওয়ার্ড লাভ করেন।

এক বছরেই ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬