গণ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরখাস্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ PM

© টিডিসি ফটো

ছাত্রীর সাথে অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়াসহ নানান অপকর্মের জেরে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের বরখাস্তের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডকে দেয়া এক লিখিত বিবৃতিতে রেজিস্ট্রারকে বরখাস্তের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন সংসদের নেতারা।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল রলিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান সংকটকালীন অবস্থায় রেজিস্ট্রারের ঘটনা নিয়ে গত ২ দিন যাবত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা রেজিস্ট্রারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানির কথা শুনে আসছি। সর্বশেষ এক ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানির প্রমাণ পেয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি তথা অভিভাবক হিসেবে রেজিস্ট্রারের অপসারণ এবং আগামী ৩ দিনের মাঝে তার বরখাস্তের দাবি জানাচ্ছি। অন্যথায় যেকোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবে।

জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সাথে এক ছাত্রীর অশ্লীল কথাবার্তা সম্বলিত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনায় গত দুদিন যাবত ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে।

এর আগে ২০১৭ সালেও রেজিস্ট্রারের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর যৌন নিপীড়ন সংক্রান্ত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে তখন তদন্ত কমিটি গঠন করে অভিযোগের বিষয়ে রেজিস্ট্রারের কাছে জবাব চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে ইউজিসি সূত্রে জানা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষক রেজিস্ট্রার কর্তৃক নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬