বঙ্গবন্ধুর ছবি ভাংচুর: সাবেক এমপিসহ ৬ জামায়াত নেতা কারাগারে

০১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৭ PM

© সংগৃহীত

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাসে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) আ ন ম শামসুল ইসলামসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো জামায়াত নেতারা হলেন- আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মো. শফিকুল আলম ও নিজাম উদ্দিন।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্ট আসামিদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দিয়েছিলেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। পরে আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারী ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আবরার স্টাইলে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সাধারণ ছাত্ররা ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ঠিক ওই দিনই বঙ্গবন্ধুর ছবি ভাঙ্চুরের অভিযোগ ওঠে।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬