ক্লাসে অংশ নিতে পারবেন না বকেয়া পরিশোধে ব্যর্থ গবি শিক্ষার্থীরা

২৮ আগস্ট ২০২০, ০১:২৮ PM

© ফাইল ফটো

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে পূর্বের সমস্ত বকেয়া পরিশোধ না করলে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। এর ফলে তারা ক্লাস উপস্থিতি পাবেনা এবং এপ্রিল-২০২০ সেশনের ফল স্থগিত থাকবে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সকল ডীন ও বিভাগীয় প্রধানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘোষণায় চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। করোনাকালে এ ধরনের সিদ্ধান্তকে অমানবিক বলে অভিহিত করেছেন ভুক্তভোগীরা। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ জানান, ‘এটি বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালিপূর্ণ ও অযাচিত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি সবারই জানা। শিক্ষার্থীরা তো কেউ বকেয়া পরিশোধ না করে চলে যাবে না। এমন সিদ্ধান্ত আমরা মেনে নেব না। ছাত্র সংসদ আগামীকাল এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা: লায়লা পারভীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শিক্ষার্থীদের টাকায় চলে। হিসাব অনুযায়ী, তাদের থেকে চার কোটি টাকার উপরে বকেয়া আছে। এটা পরিশোধ না করলে তো আমরা বেতন দেয়া, প্রোগ্রামগুলো ম্যানেজ করা বা সংশ্লিষ্ট কাজগুলো করতে পারবো না।’

তবে করোনা পরিস্থিতির বিষয়ে ইঙ্গিত করা হলে তিনি বলেন, ‘এটা আমরা বুঝি। যাদের সমস্যা আছে, তারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছে? আমি তো কোনো অভিযোগ পাইনি। আর যে চার কোটি টাকা বকেয়া, সেটা তো শুধু করোনার ছয় মাসে হয়নি। পূর্ব থেকেই অনেক বকেয়া আছে।’

তাইজুলকে নিয়ে স্বস্তি
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬