আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

২৭ আগস্ট ২০২০, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কুরানিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির।

মৃত শিক্ষার্থীর নাম মঈনুল ইসলাম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার দিগনগরে। মৃত মঈনুল বিশ্ববিদ্যালয়ের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মঈনুল ইসলাম স্ট্রোক করে মারা যান। মঈনুলের নামাজের জানাযা বাদ মাগরিব তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক কে. এম. গোলাম মহিউদ্দিন।

মঈনুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির বলেন, আমরা আমাদের এক ছেলেকে হারালাম। জানি না তার বাবা-মায়ের কি অবস্থা এই মুহুর্তে। আসলে তাদের সান্তনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, আমরা তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার মৃত্যুতে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬