সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পরিবেশনে সচেতন হতে হবে

২৬ আগস্ট ২০২০, ১২:৫৩ PM

© টিডিসি ফটো

সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকতা এখন শুধু হলুদ সাংবাদিকতা নয় বরং রঙধনু সাংবাদিকতায় পরিণত হয়েছে। তাই, সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনে সচেতন হতে হবে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়(গবি) সাংবাদিক সমিতি আয়োজিত এক অনলাইন মিটিং প্ল্যাটফর্ম তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রশাসনিক, একাডেমিক তথা ধরাবাধা নিয়মিত সংবাদের পাশাপাশি গবেষণা ভিত্তিক সংবাদে বেশি জোর দিতে হবে। রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে নয় বরং নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।’

সাংবাদিকতার বর্তমান দুর্দশা তুলে ধরে তুষার আব্দুল্লাহ বলেন, ‘সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা তাই টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। নইলে স্রোতে ভেসে যেতে হবে।’

কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা ও টেলিভিশন সাংবাদিকতাসহ অন্যান্য শাখার মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়। প্রশিক্ষক তাঁর ব্যক্তিগত জীবনের নানাবিধ অভিজ্ঞতা থেকে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ঘন্টাব্যাপী এ কর্মশালায় গবিসাসের সদস্য সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। করোনাকালীন সময়ে সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬