পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

২৩ আগস্ট ২০২০, ০৩:৪২ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবাহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে সরকার।

জাতীয় শোক ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৩ আগস্ট) সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, পরিস্থিতি অনুকূলে এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে।

এসময় গ্রেনেড হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

 

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬