ভ্যাকসিন তৈরিতে অবদান রাখবে এনএসইউর গবেষণা

১৭ আগস্ট ২০২০, ০৫:৩৫ PM

© সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের জিনোম রিসার্চ ইন্সটিটিউটের করোনার বিশ্লেষণী ফলাফল ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

সম্প্রতি এনএসইউ জিনোম রিসার্চ ইন্সটিটিউট সফলতার সঙ্গে করোনাভাইরাসের জিনগত বিশ্লেষণ সম্পন্ন করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কার্যকারিতা নিয়ে গণমাধ্যমেকে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক হাসান মাহমুদ।

এ গবেষণার নেতৃত্বে ছিলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা এবং নর্থ সাউথ জিনোম রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক এবং বায়োকেমেস্ট্রি ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মাকসুদ হোসেইন।

বাংলাদেশে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিই সর্বপ্রথম করোনাভাইরাসের জিনতাত্ত্বিক বিশ্লেষণ সম্পন্ন করেছে।

ড. হাসান মাহমুদ রেজা জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির জিনোম রিসার্চ ইন্সটিটিউট এ অর্জনে গর্বিত এবং মহামারি চলাকালে এ গুরুত্বপূর্ণ গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে পেরে তারা আনন্দিত।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬