জাতীয় শোক দিবসে মাছের পোনা অবমুক্ত করবে লিডিং ইউনিভার্সিটি

১৩ আগস্ট ২০২০, ০৫:৪৪ PM
লিডিং ইউনিভার্সিটি

লিডিং ইউনিভার্সিটি © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ‍্যে ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ করা হবে।

পরে সকাল ১০:৪৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রদর্শন, মুজিববর্ষ উপলক্ষে চলমান দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট দেশীয় নিমের চারা বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিক সকল কর্মসূচির পরে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজ করা হবে। এরপর ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত পুকুরে এবং পরে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬