স্টেট ইউনিভার্সিটিতে শরৎকালীন সেমিস্টারের ভর্তি শুরু

১০ আগস্ট ২০২০, ০৯:৩৩ AM

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শরৎকালীন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) থেকে ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসে একইসঙ্গে ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এসইউবির তিনটি অনুষদের অধীনে স্থাপত্য, বিজনেস স্টাডিজ, গণমাধ্যম ও সাংবাদিকতা, ইংলিশ স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জ্ঞিনিয়ারিং (সিএসই), ফার্মেসি, আইন এবং খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এসব ভর্তি চলবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্টেট ইউনিভার্সিটির www.sub.edu.bd ওয়েবসাইট দেখা যেতে পারে।

ফল ২০২০ সেমিস্টারে ভর্তি সংক্রান্ত অনলাইন লিংক: www.sub.edu.bd/admission। ভর্তি বিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য অফিস সময়ে বা অফিস সময়ের বাইরে যেকোনো সময় সরাসরি ০১৭৬৬৬৬২১২০ ও ০১৭৬৬৬৬৩৩০১ সেলফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬