সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে নবীনবরণ অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২০, ০৮:২৫ AM

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন।

সাউথইস্টের বোর্ড চেয়ারম্যান ফল সেমিস্টার ২০২০ এ টিউশন ফি'তে ২৫% ও ভর্তি ফি'তে ৫০% ছাড়ে অনলাইনে ভর্তির ঘোষণা দেন। এছাড়াও তিনি জানান, ১১টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬