গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাফিজুর

২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ PM
 গুগলের ডাটা সেন্টারে যোগ দিলেন মোস্তাফিজুর

গুগলের ডাটা সেন্টারে যোগ দিলেন মোস্তাফিজুর © টিডিসি সম্পাদিত ছবি

ফিনল্যান্ডের হামিনায় অবস্থিত গুগলের ডেটা সেন্টারে যোগ দিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান। তিনি সেখানে এলপিপি৭এ প্রকল্পের অধীনে জেনারেল অপারেটিভ (ইলেকট্রিক্যাল) পদে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি ফিনল্যান্ডে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামের শেষ সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন।

মোস্তাফিজুর রহমান লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক।

মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘তার নিষ্ঠা, কারিগরি দক্ষতা, পেশাগত উৎকর্ষ অর্জনের প্রচেষ্টা ও উদ্ভাবনী মানসিকতা লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তিনি মোস্তাফিজুর রহমানের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।’

এ অর্জনে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করে ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক বলেন, ‘মো. মোস্তাফিজুর রহমানের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাদের একজন শিক্ষার্থী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন—এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষা, দক্ষতা ও সম্ভাবনারও একটি ইতিবাচক প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘তিনি বিশ্বাস করেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। মোস্তাফিজুর রহমানের এই সাফল্য লিডিং ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাদের বড় স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে উৎসাহিত করবে।’

বিভাগীয় প্রধান আরও বলেন, ‘একজন শিক্ষার্থী যখন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যান, তখন শিক্ষক হিসেবে তাদের অর্জন ও আনন্দও বহুগুণে বেড়ে যায়।’

তিনি মোস্তাফিজুর রহমানের সাফল্যের ধারাবাহিকতা কামনা করে তার শিক্ষাজীবন ও পেশাগত জীবনের প্রতিটি ধাপে আরও বড় অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোস্তাফিজুর রহমানের এ অর্জন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের জন্য গর্ব ও অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার সাফল্য অনুসরণ করে বিভাগের আরও শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬