ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে লিডিং ইউনিভার্সিটি

১৩ জুলাই ২০২০, ০৫:১৬ PM

© টিডিসি ফটো

‘বৃক্ষের সাথে আমাদের সখ্যতা’ এই স্লোগানকে সাথে নিয়ে সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের এলএলবি অনার্স ৪০ তম ব্যাচের (সেকেন্ড সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কৃষ্ণচূড়া, শিমুল, অর্জুন, বয়রা হরিতকী, এলাচি, দারুচিনি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান রাজন দাশ, আইন বিভাগের প্রভাষক রেজাউল করিমসহ আইন বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থীরা।

উল্লেখ্য এই ব্যাচের শিক্ষার্থীরা বর্তমান করোনাভাইরাস মহামারীকালীন সময়ে খাদ্য সহযোগিতা, অনলাইনে সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় করোনাভাইরাস পরবর্তী নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
  • ২৪ অক্টোবর ২০২৬
শিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদ্রাসায় হটলাইন চালুর নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক
  • ২৪ অক্টোবর ২০২৬