আইআইইউসিতে শতভাগ সেমিস্টার ফি পরিশোধে নোটিশ প্রদান!

১২ জুন ২০২০, ০৭:৪১ PM

© ফাইল ফটো

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) অনলাইনে যত্রতত্র ক্লাস করিয়ে শতভাগ সেমিস্টার ফি পরিশোধের নোটিশ প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোন প্রকার প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ না করে কর্তৃপক্ষের এমন নোটিশে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এক ধরনের হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

তারা অভিযোগ এনে বলেন, যেখানে দেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ৪০ থেকে শতভাগ পর্যন্ত প্রণোদনা দেওয়ার ঘোষণা প্রদান করেছে, সেখানে আইআইইউসির মত আর্থিকভাবে স্বাবলম্বী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন নোটিশ কামনা করেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, এই করোনাকালে অনলাইনে যত্রতত্র ক্লাস করিয়ে সেমিস্টার ফি প্রাদানের নোটিশ আমাদের রীতিমতো অবাক করেছে। আমরা বলবো এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন, আমরা ফোনের ডাটা ক্রয় করা থেকে শুরু করে যে সকল জায়গায় অতিরিক্ত অর্থ ব্যায় হয়েছে, সেখানে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করেছে? তাহলে কেন তারা আমাদের সাথে এমন আচরণ করছে? এটি কোনভাবেই কাম্য নয়। দ্রুত তাদের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্নাতকোত্তরের অধিকাংশ শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষার সময় কোন ফি পরিশোধ করেনি। সামনে ফাইনাল পরীক্ষা তাই ফি পরিশোধ না করায় বেশিরভাগ ভাগ শিক্ষার্থীর রেজিস্ট্রার হয়নি।

তিনি বলেন, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে শিক্ষার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তারপরও যাদের অসুবিধা আছে তারা যেন ট্রেজারার এর সাথে যোগাযোগ করে। তাছাড়া প্রণোদনার ব্যাপারে তিনি বলেন, চট্টগ্রামের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় এরকম প্রণোদনা ঘোষণা করেনি। তাছাড়া ফান্ডিংয়ের ব্যাপারে পর্যাপ্ত কোন অর্থ নেই। তাছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও সবার (শিক্ষক-কর্মকর্তা) বেতন পরিশোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন সেমিস্টার ফি পরিশোধ করতে নোটিশ প্রদান করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬