গুগল অফিসে একসঙ্গে ডিনারের অপেক্ষায় নর্থ সাউথের জুটি

০৫ জুন ২০২০, ১২:৫৩ AM

© সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ থেকে পড়াশুনা শেষ করে গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ সামিউল ইসলাম। সম্প্রতি তার স্ত্রী নাবিলা আহমেদও ডাক পেয়েছেন গুগলে। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তিনিই প্রথম গুগলে ডাক পেলেন। 

এদিকে নাবিলা আহমেদ গুগলে ডাক পাওয়ার পর ফেসবুকের এক স্ট্যাটাসে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তাঁর স্বামী মোহাম্মদ সামিউল ইসলাম। গুগলের অফিসে বসে স্ত্রীর সঙ্গে ডিনারের সেই মুহুর্তের অপেক্ষা আছেন তিনি। ওই স্ট্যাটাসে সামিউল তার স্ত্রীর সাফল্য কামনা তিনি লিখেছেন, গুগলে চাকরি পাওয়ার জন্য স্ত্রীকে অভিনন্দন! সত্যিই বাড়িতে ডিনার রান্না করার পরিবর্তে অফিসে একসঙ্গে ডিনার খাওয়ার অপেক্ষায় রয়েছি।

জানা গেছে, স্বামী মোহাম্মদ সামিউল আলম গুগলে চান্স পাওয়ার পর তার সঙ্গে লন্ডনে যান নাবিলা। বর্তমানে তিনি থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি নিউজক্রিড নামে আরেকটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬