সিমাগো-স্কপাস ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ে আইআইইউসির তৃতীয় স্থান অর্জন

২৫ এপ্রিল ২০২০, ০৩:১৮ PM

© ফাইল ফটো

স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) তৃতীয় স্থান অর্জন করেছে। বিজ্ঞান গবেষণার উপর ভিত্তি করে প্রকাশিত সিমাগো-স্কপাসের ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রথমবারের মতো জায়গা করে নিল আইআইইউসি।

গবেষণা, উদ্ভাবন ও প্রভাব– এ তিনটি বিষয়কে ভিত্তি ধরে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের তালিকা করে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ১০০টি গবেষণা বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়।

ইনস্টিটিউশন র‌্যাংকিংস (এসআইআর) নামে নিয়মিত প্রকাশিত এ তালিকায় চলতি বছরের সংস্করণে স্থান পেয়েছে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইআইইউসির জাতীয় অবস্থান ১৫ তম এবং বৈশ্বিক অবস্থান ৮৩৮ তম।

উল্লেখ্য, উচ্চশিক্ষায় গবেষণাকে আইআইইউসি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গবেষণা কাজকে বিশেষভাবে প্রমোট করার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (সিআরপি) নামে আলাদা একটি ডিভিশন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ১০১ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন। বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আইআইইউসি সফলভাবে ১৩টি ইন্টারন্যাশনাল একাডেমিক কনফারেন্সের আয়োজন করেছে।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬