বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি

১৮ মার্চ ২০২০, ১২:০৯ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটির ইনোভেশন ল্যাবের উদ্যোগে এবং ফার্মেসি বিভাগের সার্বিক সহায়তায় এ কার্যক্রমের প্রথম পর্যায়ে সমাজের অসহায় মানুষদের মধ্যে ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক এবং ইনোভেশন ল্যাবের প্রধান ইঞ্জি. কাজী তাইফ সাদাত জানান, তারা দেশ জুড়ে অ্যান্টিভাইরাল পন্যগুলোর ঘাটতি মোকাবিলায় সহায়তা করতে চান। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখবো আমরা।

উল্লেখ্য, উৎপাদিত ১০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ইতোমধ্যে বিতরণের জন্য রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এর অসহায় মানুষদের জন্য পাঠানো হয়েছে। বিতরণের কাজে সার্বিক সহযোগিতা করছে স্মাইল ফাউন্ডেশন এর সেচ্ছাসেবকবৃন্দ।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬