গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮

২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ PM
পুলিশের গাড়িতে ভাঙচুর করা হচ্ছে

পুলিশের গাড়িতে ভাঙচুর করা হচ্ছে © সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। গত শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন।

রবিবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের আগে ও পরে বিভিন্ন অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬