বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

০৩ অক্টোবর ২০১৯, ০৯:১৬ PM
আনিকা কুমকুম নিশা

আনিকা কুমকুম নিশা © টিডিসি ফটো

বন্ধুর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আনিকা কুমকুম নিশা (২২) নগরীর গগণ বাবু রো‌ডের মোল্লা আবু জাফ‌রের মে‌য়ে। সে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিশা তার বন্ধুর মোটরসাইকেলের পেছনের সিটে বসে ছিলো। মোটরসাইকেল থেকে স্লিপ করে পড়ে গেলে পাশেই থাকা বাসের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিশার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬