ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ PM
ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদন দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে অনুমোদন দিয়েছেন। এ অবস্থায় সমাবর্তনের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, সমাবর্তন আয়োজনের অনুমতি চেয়ে গত ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

 

অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬
এভেরোজ উত্তরার স্টেম ফেস্ট সম্পন্ন: ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভ…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
  • ১৭ অক্টোবর ২০২৬
ইনানীর রিসোর্টে আগুন: শোকের ছায়া তিন বিশ্ববিদ্যালয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬