লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য

০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ PM
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সাফল্য

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সাফল্য © সংগৃহীত

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের টিম LU_Binary’-  ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (DUET)-এ অনুষ্ঠিত ‘Techfest, IIT Bombay — Bangladesh Zonal 2026’-এর ‘RoboReach’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। অধ্যবসায়, দলগত প্রচেষ্টা, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং অদম্য প্রচেষ্টার মাধ্যমে দলটি বাংলাদেশ জোনাল রাউন্ডে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।তাদের এই অসাধারণ সাফল্য ইইই (EEE) বিভাগ ও লিডিং ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গর্ব বয়ে এনেছে।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এই অসাধারণ অর্জনের জন্য শিক্ষার্থীদের টীম এলইউ- বাইনারিকে অভিনন্দন জানিয়ে বলেন,
এই সাফল্য রোবোটিক্স, প্রকৌশল ও উদ্ভাবনের ক্ষেত্রে  শিক্ষার্থীদের অসাধারণ মেধা ও সম্ভাবনার প্রতিফলন এবং এটি তাদেরকে আরও বড় অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তিনি টিম এলইউ_বাইনারি’  (Team LU_Binary)-কে তাদের এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং আইআইটি বোম্বেতে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। টীম এলইউ-বাইনারির টীম লিডার শিক্ষার্থী অর্পণ চন্দ, এবং সদস্য রেজাউর রহমান রাতুল, এহতেশামুল হক রাহিন ও সাফয়ান খান।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক বিভাগের পক্ষ থেকে টিম এলইউ_বাইনারি’ (Team LU_Binary)-কে অভিনন্দন জানিয়ে বলেন, তাদেথ এই অর্জনে ইইই বিভাগ গর্বিত এবং তিনি আগামী যাত্রায় তাদের অব্যাহত সাফল্য কামনা করেন। তিনি আরো বলেন, এই অসাধারণ সাফল্য লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের  তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতার পরিচয় দেয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবন, গবেষণা, রোবোটিক্স ও প্রযুক্তি-ভিত্তিক সমাধানের প্রসারে এ বিভাগের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

লিডিং ইউনিভার্সিটির ইইই (EEE) বিভাগ আইআইটি বোম্বেতে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে-র জন্য  ‘টিম LU_Binary’-কে আন্তরিক শুভকামনা জানিয়েছে। সেইসাথে শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর অব্যাহত রাখুক এবং আন্তর্জাতিক অঙ্গনে লিডিং ইউনিভার্সিটি ও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনুক—এই প্রত্যাশা কামনা করেন।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা, ডিমও, দাম মাত্…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬