ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ PM
শরৎ উৎসব-২০২৬

শরৎ উৎসব-২০২৬ © সংগৃহীত

শরতের স্নিগ্ধতা ও বাংলার ঋতুবৈচিত্র্যকে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে উদযাপিত হয়েছে ‘শরৎ উৎসব-২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির  রাশিয়ান হাউজ মিলনায়তনে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের সহযোগিতায় ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আবহমান বাংলার ঋতুবৈচিত্র্য, প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা সাহিত্য ও সংগীতে নানাভাবে প্রতিফলিত হয়েছে। সময়ের পরিবর্তনে নাগরিক জীবনে নানা রূপান্তর এলেও ঋতুভিত্তিক সাংস্কৃতিক চর্চা ও শৈল্পিক প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। তাই 
শরতের স্নিগ্ধতা ও আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে ভারতের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস ) গোকুল ভি কে বলেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের সম্মিলিত উত্তরাধিকার। উৎসবের ধরন ভিন্ন হলেও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, সম্প্রীতি ও সৌন্দর্যবোধ দুই দেশের মানুষকে একসূত্রে যুক্ত করে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঋতু উৎসবের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দুর্গাপূজা, দশমী ও নবমী মতো উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের প্রতিফলন। এসব উৎসবের মধ্য দিয়ে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপিত হয়। ভারত-বাংলাদেশের এই অভিন্ন ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক।

অনুষ্ঠানে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী বীরেন সেন ও সংগঠনটির সহ-সভাপতি রবিউল ইসলাম মিলটনসহ দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬