স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো ৩ অক্টোবর

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ PM
ক্যারিয়ার এক্সপো ২০২৬'

ক্যারিয়ার এক্সপো ২০২৬' © সৌজন্যে পাওয়া

ফ্রেশ গ্র্যাজুয়েটদের অন-স্পট চাকুরির নিশ্চায়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬'।

আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অন-স্পট চাকুরি ব্যবস্থা, চাকরির বাজার সম্পর্কে ধারনা, পেশাগত সুযোগ প্রদান, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল (সিসিপিসি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা হেরিটেজ এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

আয়োজকরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রম থাকবে। ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অন-স্পট চাকুরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিল্পখাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এই ক্যারিয়ার এক্সপো ২০২৬ তারই অংশ।

 

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬