এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক বিজনেস ল’ টক অনুষ্ঠিত

০২ আগস্ট ২০২৬, ১০:০৪ PM
এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক বিজনেস ল’ টক অনুষ্ঠিত

এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক বিজনেস ল’ টক অনুষ্ঠিত © টিডিসি ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটির যৌথ আয়োজনে ‘বিজনেস ল’ টকস’–এর দশম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়িক আইন’ শীর্ষক এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। তিনি সমসাময়িক ব্যবসায়িক কার্যক্রম, ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি ব্যবসায় শিক্ষা ও আইনি জ্ঞানের সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সমাপ্তিতে সমাপনী বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটির ফ্যাকাল্টি অ্যাডভাইজর মিস নাসমিন জাবিন নূর। তিনি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটি সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতেও আইন ও ব্যবসার সংযোগস্থলে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছে।

বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬