এনএসইউতে দেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’র ৪র্থ আসর

২৯ জুন ২০২৬, ০২:৩৯ PM
 ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’র ৪র্থ আসর

‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’র ৪র্থ আসর © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর আয়োজনে এবং আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যান'স বিস্কুট এর পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক প্রতিযোগিতা “বেকম্যান'স বিস্কুট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ”-এর ৪র্থ আসর।

দেশব্যাপী এই প্রতিযোগিতায় ২৮শে জুন ২০২৬ থেকে ১০ই অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মিলিয়ে প্রায় ১ লাখ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে। এরই মধ্য দিয়ে সকল ভাষাপ্রেমীদের একত্র করবে ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতার এক অসাধারণ উদযাপনে।

"বেকম্যান'স বিস্কুট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ" এর ৪র্থ আসরের এই প্রারম্ভিক আয়োজন অনুষ্ঠিত হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান ড. নাজিয়া মনজুর, সিনিয়র লেকচারার মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শফিকুল ইসলাম তুষারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঢাকা ও অন্যান্য সব বিভাগ মিলিয়ে দেশজুড়ে ২০টি ভেন্যুতে পরিচালিত হবে বিভাগীয় বাছাই প্রক্রিয়া। এই প্রতিযোগিতা ৪০০টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং ১,০০০-এরও বেশি ক্যাম্পাস অ্যাম্বাসেডরের নেটওয়ার্কের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচারিত হবে। ঢাকা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২ অক্টোবর, এনএসইউ ক্যাম্পাসে, এরপর ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় গ্র্যান্ড ফাইনাল, এবং ১০ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। বৈশ্বিক পরিধি সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, এ বছর আন্তর্জাতিক অংশগ্রহণকারীরাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চাইনিজ, জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২০২৬ সংস্করণে রয়েছে পাঁচটি ভাষা: ইংলিশ, বাংলা, চাইনিজ, জার্মান এবং ফ্রেঞ্চ। এ বছরের প্রতিযোগিতা সাজানো হয়েছে সাতটি ভিন্ন সেগমেন্ট ঘিরে, যা অংশগ্রহণকারীদের ভাষাগত সক্ষমতার পরিসর যাচাই করবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হবে, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক।

এই কার্যক্রম সম্পর্কে আকিজ বেকার্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শফিকুল ইসলাম তুষার বলেন, ভাষার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, যার স্বীকৃতিস্বরূপ সারাবিশ্বে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। একের অধিক ভাষা নিয়ে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে খুবই আনন্দের ব্যাপার, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।

ল্যাঙ্গুয়েজ  লিগের চতুর্থ আসন কে উদ্দেশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রোফেসর নাসির উদ্দিন আহমেদ বলেন, ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন  প্রেক্ষাপট থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্যে উদ্ভাবন, সৃজনশীলতা এবং ভাষার বিকাশ ও চর্চাকে উৎসাহিত করে এমন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিবন্ধন, প্রতিযোগিতার সময়সূচী, যোগ্যতার শর্তাবলি এবং প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ল্যাঙ্গুয়েজ লিগের অফিসিয়াল ওয়েবসাইটেঃ https://languageleague.info

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9