নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যবসায়িক কৌশল বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

১৮ জুন ২০২৬, ১২:২৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:২৯ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যবসায়িক কৌশল বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ব্যবসায়িক কৌশল বিষয়ক সংলাপ অনুষ্ঠিত © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইএমবিএ ও এমবিএ প্রোগ্রামের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) ২০২৬ তারিখে ‘বিজনেস স্ট্র্যাটেজি ডায়ালগ’ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

ইএমবিএ ও এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক নাজলী সিদ্দিকী এবং এমবিএ প্রোগ্রামের অধ্যাপক মোখলেস উর রহমান আলোচনা সঞ্চালনা করেন। সূচনা বক্তব্যে তাঁরা অনুষ্ঠানের বিশেষত্ব তুলে ধরেন। অধ্যাপক নাজলী সিদ্দিকী বলেন, এই সংলাপ উচ্চশিক্ষা ও শিল্পখাত— দুইটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানকে একত্রিত করেছে, যেখানে কৌশলগত ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি হিসেবে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের গুরুত্বকে সামনে আনা হয়েছে।

স্বাগত বক্তব্যে আজিজ আল কায়সার ইউনিলিভার ও একাডেমিয়ার মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত দক্ষ স্নাতক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় রুহুল কুদ্দুস খান উপস্থিত শ্রোতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশে ইউনিলিভারের বাস্তবায়িত বিভিন্ন ব্যবসায়িক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানের কৌশলগত কার্যক্রমের মূল ভিত্তি হলো আস্থা অর্জন, মানুষকেন্দ্রিক নেতৃত্ব, উদ্ভাবন এবং প্রতিষ্ঠানের ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধ।

সমাপনী বক্তব্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ইউনিলিভারের ব্যবসায়িক চর্চা শুধু দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্যই নয়, বরং উদ্যোক্তা হতে আগ্রহী এবং ইউনিলিভারের মতো সফল প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখা তরুণদের জন্যও মূল্যবান শিক্ষা হিসেবে কাজ করবে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে এনএসইউর ইএমবিএ ও এমবিএ প্রোগ্রাম একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9