এনএসইউতে ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বিষয়ক এসএইচএসএসের লেকচার সিরিজ

২০ জুন ২০২৬, ১২:৫৮ PM
এনএসইউতে ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ শীর্ষক আলোচনা

এনএসইউতে ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ শীর্ষক আলোচনা © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (এসএইচএসএস) উদ্যোগে ‘এনএসইউ এসএইচএসএস ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’-এর আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ শীর্ষক আলোচনায় মূল বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কারমা হামু দর্জি। বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ, আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম।

রাষ্ট্রদূত কারমা হামু দর্জি তার উপস্থাপনায় ভুটানের প্রশাসনিক ব্যবস্থা পরিচয় করিয়ে দেন এবং দেশটির আইনসভা ও সাংস্কৃতিক কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। তিনি ভুটানের গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে আলোচনা করেন এবং বিশ্ব সুখ সূচক (জিএনএইচ) এর নয়টি ক্ষেত্র ও ৩৩টি সূচকের ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া তিনি জিএনএইচ জরিপে ব্যবহৃত প্রশ্নমালা উপস্থাপন করেন এবং একটি সমন্বিত স্কোরিং পদ্ধতির মাধ্যমে কীভাবে সুখ পরিমাপ করা হয় তা ব্যাখ্যা করেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, প্রায় ৮ লাখ জনসংখ্যার একটি ছোট দেশ হয়েও ভুটান বিশ্বের প্রায় ৮ বিলিয়ন মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন, ভুটানের প্রশাসনিক ব্যবস্থা নিজেদের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি অত্যন্ত কার্যকরভাবে উপস্থাপন করেছে। বিশ্ব যখন ক্রমেই পুঁজিবাদী ব্যবস্থা ও সম্পদ কেন্দ্রীকরণের দিকে এগিয়ে যাচ্ছে, ভুটান সেখানে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। বিশেষ করে জলবায়ু, পরিবেশ এবং মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে ভুটানের অবস্থান অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

অধ্যাপক নেছার ইউ, আহমেদ বলেন, ভুটান পরিবেশ সংরক্ষণে সুপরিকল্পিত ও সুসংগঠিত পদক্ষেপ গ্রহণকারী একটি দেশ। তার মতে, ভুটানের পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, উদাহরণ এবং রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষার প্রচেষ্টা জোরদার করতে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ ও নীতিগত পদক্ষেপ প্রয়োজন।

অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ভুটান দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছে। তিনি বলেন সাধারণত আমরা ইতিবাচক সূচক খুঁজতে গেলে পশ্চিমা বিশ্বের দিকে তাকাই। কিন্তু সংস্কৃতি, সামাজিক সংহতি এবং সুখের প্রশ্নে ভুটান অনুসরণযোগ্য একটি উল্লেখযোগ্য মডেল। তিনি আরো বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবসময় বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী, এবং ভুটান হলো এই অঞ্চলের এমন একটি দেশ, যার সঙ্গে বিশ্ববিদ্যালয়টি সহযোগিতা আরও জোরদার করতে চায়।

উপস্থাপনার পর মূল বক্তা শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ পর্বে সমসাময়িক সমাজে গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের ধারণা, এর প্রাসঙ্গিকতা এবং উন্নয়ন-ভাবনায় সুখের পরিমাপ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগ: এনএসইউ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950