আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদযাপন

১৯ মে ২০২৬, ০৮:০৩ PM
আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদযাপন

আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ১৪৩৩ উদযাপন © সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি)।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এ.টি.এম. জাহাঙ্গীর এবং তার কন্যা অমেয়া প্রতীতি। তারা ‘ও আমার দেশের মাটি’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ভালোবেসে সখী নিভৃত যতনে’, ‘তোমার হল শুরু’, ‘তোমার খোলা হাওয়া’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘মায়াবনবিহারিণী হরিণী’ এবং ‘ও যে মানে না মানা’সহ বেশ কয়েকটি একক ও দ্বৈত গান পরিবেশন করেন।

নজরুলগীতি পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তাদের ব্যান্ড ‘মোজি অ্যান্ড কো.’। ফিউশন ধাঁচের সঙ্গীতায়োজনে তারা পরিবেশন করেন ‘দূর দ্বীপবাসিনী’, ‘পরদেশী মেঘ’, ‘আমার আপনার চেয়ে’, ‘দাঁড়ালে দুয়ারে মোর’, ‘বুলবুলি’, ‘আমি চিরতরে’, ‘মোমেরও পুতুল’ এবং ‘অঞ্জলি লহ মোর’সহ বেশ কয়েকটি গান।

এর আগে, অনুষ্ঠানের সূচনা হয় আইইউবি মিউজিক ক্লাবের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। সঞ্চালনায় ছিলেন অ্যাডমিশন অফিসের উপ-পরিচালক প্রিয়াংকা দে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।  

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬