বিশ্বমানের শিক্ষার প্রত্যয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১ মে ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৬:১৯ PM
প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে  এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম.আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর তত্ত্বাবধানে আয়োজিত হয় ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম, যেখানে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাব অংশ নেয়। এই আয়োজনে স্থাপিত বিভিন্ন ক্লাবের বুথ থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দসই ক্লাবে সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন র‍্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর ইউথ অ্যান্ড এডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং অ্যাস্ট্রাজেনেকা’র ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এএম তাজউদ্দিন আহমেদ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9