জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘শোকেস ১.০’, রেজিস্ট্রেশন চলছে

০৬ মে ২০২৬, ০৪:২৯ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৫:০৫ PM
জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘সোকেস ১.০’ আনছে সিলেট আইবা বিজনেস ক্লাব

জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘সোকেস ১.০’ আনছে সিলেট আইবা বিজনেস ক্লাব © সংগৃহীত

তরুণদের ব্যবসায়িক চিন্তাভাবনা, কৌশলগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ‘সোকেস ১.০’ আয়োজনের ঘোষণা দিয়েছে এআইবিএ বিজনেস ক্লাব সিলেট। নাস হোল্ডিংস ভেঞ্চার বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই ‘ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন’। ইতোমধ্যে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি শুধু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট নয়; বরং অংশগ্রহণকারীদের জন্য বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা নিজেদের আইডিয়া ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।

এই প্রতিযোগিতায় ২ থেকে ৪ সদস্যের দল অংশ নিতে পারবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে এবং বিজয়ীদের জন্য মোট এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অনলাইনে একটি বাস্তব ব্যবসায়িক কেস সমাধান করে জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে সেই সমাধানকে সৃজনশীল ক্যাম্পেইনে রূপ দিতে হবে। সবশেষে নির্বাচিত দলগুলো অফলাইনে ফিল্ড অ্যানালাইসিস সম্পন্ন করে সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্টেশন সিলেট গ্র্যান্ড ফিনালে উপস্থাপনায় অংশ নেবে।

আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতার কার্যক্রম চলবে ২২ মে থেকে ১৫ জুন পর্যন্ত।

আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ তরুণদের সমস্যা সমাধান, নেতৃত্ব ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ উদ্যোক্তা ও পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/DquBfag6Q9poxzyD6
ইভেন্ট লিঙ্ক: https://www.facebook.com/share/1J5RShprgj/

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬