প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, সামার-২০২৬’-এর উদ্বোধন

০৬ মে ২০২৬, ০৪:২৫ PM
ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী

ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট, সামার-২০২৬’। মাসব্যাপী এই ফেস্ট নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা ও তথ্যভিত্তিক দিকনির্দেশনা নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

বুধবার (৬ মে) বেলা ১১টায় ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’র ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অ্যাডমিশন ফেস্ট, সামার-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এ ছাড়া উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।

মাসজুড়ে অ্যাডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং। 

উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত ২২ বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

দেশে পৌঁছাল ১ লাখ টন ক্রুড অয়েল, ফের চালু হচ্ছে ইষ্টার্ন রি…
  • ০৬ মে ২০২৬
লোডশেডিংয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট দেবে জিপিফাই
  • ০৬ মে ২০২৬
মিমোর ‘আত্মহত্যায় প্ররোচনা’: শিক্ষক সুদীপ রিমান্ড শেষে কারা…
  • ০৬ মে ২০২৬
নিখোঁজের দুই দিন পর ধানখেতে পাওয়া গেল শিশুর খণ্ডিত মরদেহ
  • ০৬ মে ২০২৬
শাপলা চত্বর হত্যাকাণ্ডে রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল
  • ০৬ মে ২০২৬
হামে ঝরল আরও ৭ শিশুর প্রাণ
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9