নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতের পহেলা বৈশাখ উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতের পহেলা বৈশাখ উদযাপন © টিডিসি সম্পাদিত

নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের আবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘ বৈশাখ ১৪৩৩’। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বরাবরের মতোই আয়োজন করেছিল  ‘বৈশাখ ১৪৩৩’।

বাঙালির জীবনে পহেলা বৈশাখ এক অনন্য উৎসব। চৈত্রের দাবদাহকে একপাশে সরিয়ে ঈশান কোণে উঠে কালবৈশাখের ঝড়। প্রকৃতি তখন নতুন রূপে সেজে ওঠে। সেই নবসূচনা ও রঙের আবেশকে ঘিরেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উন্মোচন করে নববর্ষের হালখাতা। এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে, নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে, সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনাবিলাস পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। সবার আনন্দঘন যোগদানে অনুষ্ঠানটি হয়ে উঠে বাঙময় এবং উৎসবমুখর।

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬