প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ PM
অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন ব্রাক আইটি সার্ভিসেস লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মাদ কফিল উদ্দিন

অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন ব্রাক আইটি সার্ভিসেস লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মাদ কফিল উদ্দিন © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক সেশন বুধবার (১৫ এপ্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, দায়িত্ববোধ জাগ্রত করা এবং বাস্তবমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ কফিল উদ্দিন, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রাক আইটি সার্ভিসেস লিমিটেড। তার আলোচনার বিষয় ছিল ‘দায়িত্ব গ্রহণ কীভাবে নেতৃত্বের পথ গড়ে তোলে’। সহজ ও সাবলীল উপস্থাপনায় তিনি তুলে ধরেন—নেতৃত্বের প্রকৃত ভিত্তি তৈরি হয় দায়িত্বশীলতা, উদ্যোগ গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা থেকে।

নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের সামনে বাস্তবধর্মী বিভিন্ন দিক তুলে ধরেন এবং শুরু থেকেই নেতৃত্বগুণ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করে নতুন চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের ছিল প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণ। প্রশ্নোত্তর পর্বে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করে। সেশনটির সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। 

বিভাগের শিক্ষকরা জানান, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষে বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ ধারাবাহিকভাবে আয়োজন করবে।

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬