এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার

২৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ PM
জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার’ শীর্ষক একটি তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি

জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার’ শীর্ষক একটি তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি © সংগৃহীত

‘জননীতিতে মনিটরিং ও মূল্যায়ন সক্ষমতা জোরদার’ শীর্ষক একটি তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)।  এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর বাংলাদেশ রেসিডেন্ট মিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার (সিডিআরসি)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি ২৬ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নীতি- প্রয়োগকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল জননীতি বাস্তবায়নে মনিটরিং ও মূল্যায়ন, প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং জবাবদিহিতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণটি সরকারি খাতে কমপ্লায়েন্সভিত্তিক প্রতিবেদন প্রণয়ন এবং ব্যবহারিক, শিক্ষাভিত্তিক মনিটরিং ও মূল্যায়ন পদ্ধতির মধ্যে ব্যবধান দূরীকরণে গুরুত্ব দেয়। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ সেশন, কেসভিত্তিক আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনে অংশগ্রহণ করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ইন্ডিকেটর উন্নয়ন, রেজাল্টস ফ্রেমওয়ার্ক, প্রশাসনিক তথ্যের ব্যবহার, মনিটরিং সিস্টেম, মূল্যায়ন পদ্ধতি এবং অভিযোজনমূলক ব্যবস্থাপনা। প্রশিক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং বাস্তব নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ২৮ এপ্রিল ২০২৬ তারিখে এনএসইউ মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়, যেখানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি (পিএসএস) বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ার ড. রিজওয়ান খায়ের। এসআইপিজি’র পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম. হক তাঁর বক্তব্যে সরকারি খাতে কমপ্লায়েন্সনির্ভর প্রতিবেদন থেকে প্রমাণভিত্তিক শিক্ষা ও অভিযোজনমূলক শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার (শিক্ষা ও স্বাস্থ্য) এস. এম. এবাদুর রহমান, তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরেন, যা সরকারি খাতের কার্যকারিতা উন্নয়নে সহায়ক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি বাংলাদেশে সুশাসন ও জনসেবা প্রদানে সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।এই কর্মসূচিতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী এবং এডিবি-এর প্রতিনিধিবৃন্দঅংশগ্রহণ করেন, যারা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও ব্যবহারিক উদ্যোগ হিসেবে প্রশংসা করেন। এই উদ্যোগটি এসআইপিজি-এর নীতি-সম্পর্কিত গবেষণা, পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন, যা বাংলাদেশসহ বৃহত্তর অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগ: এনএসইউ
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081