আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠিত

২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ PM
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল

আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল © সৌজন্যে প্রাপ্ত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা "টেক্স কুইজার্ড" এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম দি ক্রোম্যাটিক্স ও রানার্স-আপ হয় দি আল্টিমেট কুইজার।

আইএসইউর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। এ সময় আইএসইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হাকিকুর রহমান, প্রক্টর নাসের ইকবাল, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জগলুল হক মৃধা, টেক্সটাইল ক্লাবের মডারেটর মো: হাসিবুল হাসান, সাবেক মডারেটর মুসা আলী রেজাসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি বিষয়ে জ্ঞানকে আনন্দের সঙ্গে অর্জনের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।বক্তারা টেক্সটাইল ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

চ্যাম্পিয়ন টিম দি ক্রোম্যাটিক্স এর সদস্যরা হলেন, তামান্না ইসলাম বাধন, সুমাইয়া আক্তার, শাহরিয়ার হোসেন। রানার্স-আপ টিম দি আল্টিমেট কুইজারের সদস্যরা হলেন মুজাহিদ মজুমদার, ইফতি আলম চৌধুরী (বাধন), আল নোমান সরকার।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬