বিইউবিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ PM
বিইউবিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

বিইউবিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে একটি বিশাল শোক র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। সকালে বিইউবিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। 

এ সময় শোক র‍্যালিটির নেতৃত্ব দেন বিইউবিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আলী আহমেদ এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি নিয়ে বিইউবিটি পরিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমবেত হন।

আরও পড়ুন : শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

সেখানে বিইউবিটি পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950