আইইউটিতে তিন শিক্ষার্থীর স্মরণে তিনটি নতুন ল্যাব উদ্বোধন

২৫ নভেম্বর ২০২৫, ০৫:৩১ PM
তিন শিক্ষার্থীর স্মরণে তিনটি নতুন ল্যাব উদ্বোধন

তিন শিক্ষার্থীর স্মরণে তিনটি নতুন ল্যাব উদ্বোধন © টিডিসি সম্পাদিত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২৪ সালের পিকনিক বাস দুর্ঘটনায় প্রাণ হারানো আইপিই ২১ ব্যাচের তিন শিক্ষার্থী মাহিন, নাঈম ও জুবায়েরের স্মরণে তিনটি নতুন একাডেমিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। তাদের অপূর্ণ স্বপ্ন ও স্মৃতিকে ধারণ করতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগ।

দুর্ঘটনার প্রায় এক বছর পর গত ২১ নভেম্বর উদ্বোধন করা হয় মাহিন মেমোরিয়াল CAM ল্যাব, নাঈম মেমোরিয়াল CAD ল্যাব ও জুবায়ের মেমোরিয়াল ইরগোনোমিক্স ল্যাব। নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা নবনির্মিত ল্যাবগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। তাদের উপস্থিতিতে আইইউটি পরিবার গভীর আবেগে স্মরণ করে তিন তরুণের অকাল প্রস্থান এবং তাদের স্বপ্ন, নিষ্ঠা ও অর্জনগুলোকে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, স্মরণে নির্মিত এই ল্যাবগুলো শুধু স্মৃতির নিদর্শন নয়, বরং আইইউটির ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে স্থায়ী অনুপ্রেরণার উৎস। তাদের মতে, মাহিন, নাঈম ও জুবায়েরের স্বপ্ন ও মূল্যবোধ এখন এই ল্যাবগুলোর মধ্য দিয়েই নতুন প্রজন্মকে দিশা দেখাবে।

অনুষ্ঠানে তিন শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বিশ্ববিদ্যালয় পরিবার।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬