সিটি ইউনিভার্সিটির প্রক্টর

ড্রোন পাঠিয়ে পর্যবেক্ষণের পর ক্যাম্পাসে হামলা হয়েছে

২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১১ PM
সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট। ইনসেটে প্রক্টর অধ্যাপক আবু জায়েদ

সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট। ইনসেটে প্রক্টর অধ্যাপক আবু জায়েদ © টিডিসি সম্পাদিত

ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ফলে সিটি ইউনিভার্সিটির অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. লুৎফর রহমান। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিটি ইউনিভার্সিটিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনকালে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু জায়েদ ড্রোন পাঠিয়ে পর্যবেক্ষণের পর ক্যাম্পাসে এই হামলা হয়েছে বলে দাবি করেছেন।

অধ্যাপক আবু জায়েদ বলেন, প্রথমে চার-পাঁচটা ড্রোন উড়ে এসেছে আমাদের ক্যাম্পাসের উপরে এবং এই ড্রোনের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কোথায় কোথায় আমাদের কী আছে, আমাদের ছাত্রছাত্রীরা কোথায় অবস্থান করছে-এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করার পরে হামলাটা হয়েছে। যে হামলা হয়েছে তা পরিকল্পনার ভিত্তিতে বলে এ সময় তিনি দাবি করেন।
 
তিনি আরও বলেন, আমাদের গাড়িতে আগুন দেয়া হয়েছে। আপনারা জানেন যে একটা গাড়িতে আগুন সহজে দেয়া যায় না। হামলাকারীদের সঙ্গে এক ধরনের দাহ্য পদার্থ ছিল। যেগুলো ব্যবহার করে কম সময়ের মধ্যে এ আগুন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, গতকাল রাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে। তারা আমাদের গেইট ভাঙচুর করে, ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে থাকা প্রায় ১৩টার মতো গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার প্রত্যেকের রুমে প্রবেশ করে কম্পিউটার লুট ও ভাঙচুর করেছে, নথি নিয়ে গেছে।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9