ইউআইটিএসে মেয়েদের স্বাস্থ্য নিরাপত্তায় ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ AM
ইউআইটিএসে ভেন্ডিং মেশিন স্থাপন

ইউআইটিএসে ভেন্ডিং মেশিন স্থাপন © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে মেয়েদের স্বাস্থ্য নিরাপত্তায় স্যানিটারি  ন্যাপকিন ভেন্ডিং মেশিন মেশিন স্থাপন করা হয়েছে। নারীদের পিরিয়ডকালীন সচেতনতা ও সুরক্ষায় 'আমার রক্ষক আমি, আমিই অনন্যা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্রেশ অনন্যা ও এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে  এ স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান উপস্থিতিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্বোধন করা হয়।  এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন, ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাস, সহকারী প্রক্টর খাদিজা আক্তার, প্রভাষক জান্নাতুল ফেরদৌসি মুন, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং ইউআইটিএস-এর শিক্ষার্থীরা।

এক্সিলেন্স বাংলাদেশের ইউআইটিএস প্রতিনিধি মোঃ ইমদাদুল হক ইমন বলেন, ‘আমরা সবসময় তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি। এই উদ্যোগ মেয়েদের জন্য স্বাস্থ্য সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘

রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান বলেন, ‘মেয়েদের সুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের একটি বড় পদক্ষেপ।‘নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানান, ‘পিরিয়ডকালীন সময় আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এই উদ্যোগ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।‘

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের এই কার্যক্রমের মাধ্যমে শুধু সচেতনতা নয়, আত্মবিশ্বাসও তৈরি হবে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সমাজে সঠিক বার্তা ছড়িয়ে পড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নারীদের পিরিয়ডকালীন সচেতনতা ও সুরক্ষায় ‘আমার রক্ষক আমি, আমিই অনন্যা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ফ্রেশ অনন্যা ও এক্সিলেন্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে স্থাপন করা হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।

 

 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬