মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইউআইটিএসে দোয়া মাহফিল

২২ জুলাই ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয় © টিডিসি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, ‘যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের শোক পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। যারা এখনো হাসপাতালে ও বার্ন ইউনিটে ভর্তি আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয় এই দোয়া করছি আমরা।’

মাহফিলে দোয়া পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম। তিনি বলেন, ‘এ মৃত্যু আমাদের হৃদয়কে কাঁদিয়ে তুলেছে। যারা মৃত্যু বরণ করেছেন, তারা আমাদের সন্তানের মত মহান আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬