ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের নুর ইসলাম

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের নুর ইসলাম

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের নুর ইসলাম © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’-এ সেরা ক্যাম্পাস প্রতিবেদক ২০২৫ নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ডিআইইউ প্রতিনিধি ও ডিআইইউসাসের সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম। “বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস নিয়ে ডকুমেন্টারি, ইতিহাস বিকৃতির অভিযোগ শিক্ষার্থীদের” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিআইইউসাসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (এসটিসি)-তে অনুষ্ঠিত ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুর ইসলামের হাতে ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন।

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চারজনকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বেস্ট ক্যাম্পাস রিপোর্টার নির্বাচিত হন নুর ইসলাম। বেস্ট ফিচার রাইটার নির্বাচিত হন ডিআইইউসাসের সহ-সভাপতি ও আজকের পত্রিকার ডিআইইউ প্রতিনিধি তানজিল কাজী। সেরা উদীয়মান প্রতিবেদক নির্বাচিত হন ডিআইইউসাসের সদস্য ও সময় জার্নালের ডিআইইউ প্রতিনিধি। এছাড়া সেরা গ্রাফিক্স সম্পাদক নির্বাচিত হন ডিআইইউসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সকালের সময়ের ডিআইইউ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ।

ডিআইইউসাসের এ পলিসি কনক্লেভ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ রিপোর্টার রাজিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম (প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম (উপাচার্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মারুফ কামাল খান (সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মাহফুজুর রহমান (সম্পাদক, ইউএনবি), ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম (বিভাগীয় প্রধান, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউআইইউ) এবং ফসিহ উদ্দিন মাহতাব (সাবেক সভাপতি, বিএসআরএফ)।

এসময় ডিআইইউসাসের সাবেক সভাপতি মুসা মল্লিক, বর্তমান সভাপতি কালাম মাহমুদসহ সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9