গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ PM
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ © সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ব্যাচ-২৬১ (স্প্রিং–২০২৬) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। আর ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ-এর কমিউনিকেশনস প্রধান মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সাংবাদিকতা একটি শক্তিশালী পেশা, যা ইতিবাচক ও নেতিবাচক—দুভাবেই সমাজে প্রভাব ফেলতে পারে। দেশ ও মানুষের কল্যাণে এই পেশার যথাযথ ব্যবহারেই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা নিহিত। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ হলেও এর ওপর পুরোপুরি নির্ভর না করে নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কারিকুলামের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে। নবীনদের এই যাত্রা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রস্তুতি।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ বলেন, মানুষ যখন নিজের কমফোর্ট জোন থেকে বের হয়, তখনই তার জীবনের প্রকৃত সূচনা ঘটে। কমফোর্ট জোনে আবদ্ধ থাকলে সফলতা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশনস প্রধান মো. আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনশেষে আমাদের সব কাজ দেশের ও মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। তিনি বলেন, সফলতার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে নতুন যোগদান করা দুই শিক্ষক ফারজানা ইয়াসমিন ও নাজমুন্নাহার উর্মিকে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।

নবীন বরণ অনুষ্ঠান সমন্বয় করেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৫২-ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাদিয়া আফরিন নিঝুম ও মোমেনুল ইসলাম। পরে কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9