এআইইউবি চ্যাম্পিয়নস লিগ-২০২৫ উদ্বোধন

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
এসিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার

এসিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর গত রোববার (৭ সেপ্টেম্বর) উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ খান; ড. জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার; আবু মিয়া আকন্দ তুহিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা এবং মো. জয়নাল আবেদিন, সমন্বয়ক, অফিস অব স্পোর্টস। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। নাদিয়া আনোয়ার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এআইইউবি চ্যাম্পিয়নস লিগ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের দলগত চেতনা ও খেলাধুলার মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

তিনি অফিস অব স্পোর্টস, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী দলগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান। এবারের আসরে অংশ নিচ্ছে এআইইউবির বিভিন্ন বিভাগের মোট ৩২টি দল। এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬