ড. সরোয়ার-আসিফ মাহতাবের নিরাপত্তা চেয়ে এনএসইউ-আইইউবি এলাকায় বিক্ষোভের ডাক

২১ আগস্ট ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৩:১২ PM
ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব

ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন নর্থ সাউথ (এনএসইউ) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দুইটায় এনএসইউয়ের আট নম্বর গেট ও আইইউবির এক নম্বর গেটে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তারা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, ড. সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বীভৎস চিত্র এঁকে হত্যার কল্পনা প্রচার করা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত।

শিক্ষার্থীরা আরও জানিয়েছে, ‘ড. সারোয়ার ও আসিফ দীর্ঘদিন ধরে একাডেমিকভাবে এলজিবিটিকিউ স্বাভাবিকীকরণের বিরুদ্ধে কাজ করেছেন। তারা যুক্তি ও গবেষণার মাধ্যমে বিষয়টির অসারতা ও সমাজবিরোধী দিক তুলে ধরেছেন, কখনো সহিংসতায় জড়াননি। অথচ আজ তার। ভয়াবহ ডিহিউম্যানাইজেশন ও সন্ত্রাসী হুমকির শিকার।’

এছাড়াও শিক্ষার্থীরা তিন তফা দাবি জানায়। দাবিগুলো হলো- ড. সারোয়ার ও আসিফ আসিফ মাহতাবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ; হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হত্যার হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরও আইনের আওতায় আনা।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬