বিইউএফটিতে আবদুল্লাহ হিল রাকিব স্মরণে সভা ও দোয়া মাহফিল

২৭ জুলাই ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আবদুল্লাহ হিল রাকিবের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়

আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আবদুল্লাহ হিল রাকিবের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয় © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আজ রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। 

এ সময় পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তার নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তারা বলেন, রাকিব ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শিক্ষা, তৈরি পোশাক খাত এবং সামাজিক কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। আয়োজনে মানপত্র ও স্মৃতি-সংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়, যা ছিল তার প্রতি শ্রদ্ধার প্রতীক। 

এ সময় উপস্থিত অতিথিরা মন্তব্য খাতায় আবেগমিশ্রিত স্মৃতি ও শুভেচ্ছা বার্তা লিখেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক ঘটনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষাংশে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ।

ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬