বিইউএফটিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত

২৫ মে ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
বিইউএফটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

বিইউএফটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন © টিডিসি ফটো

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শনিবার (২৪ মে) ও রবিবার (২৫ মে) দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ বন্ধ করো” শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ও বিইউএফটি সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব এই আয়োজন করে।

দিবসটির সূচনা হয় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত অতিথিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন, বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল জলিল, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রধান ড. মো. মোহিবুল ইসলাম খান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোহাম্মদ সোহরাব হোসেন সরকারসহ অন্যান্যরা। 

অংশগ্রহণকারীরা বিইউএফটি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সচেতনতামূলক র‍্যালি শেষে তুরাগ নদীর তীরে প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন এবং স্থানীয় জনগণকে টেকসই ও পরিবেশবান্ধব অভ্যাস সম্পর্কে সচেতন করেন।

দ্বিতীয় দিনে “প্লাস্টিক দূষণ রোধে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়িত করা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বেজার যুগ্ম সচিব (পরিচালক, অর্থ ও বাজেট) কেএম আবদুল্লাহ আল মাহমুদ, কানাডার কিউবেকস্থ ল্যাভাল ইউনিভার্সিটি’র ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোহিউদ্দিন, এবং রিসার্চ অ্যান্ড এনট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. নেপাল চন্দ্র দে। 

দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনা, ‘গ্রিন কর্নার’ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। দুই দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে। 

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের
  • ০৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
কমিটি গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-গ্রেড পদো…
  • ০৫ নভেম্বর ২০২৬
অবশেষে ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ০৫ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ৫ লাখ টাকা, আবেদন করবে…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর অবসরের পর এবার মুখ খুললেন পর্তুগাল কোচ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950