বিইউএফটিতে শুরু হচ্ছে ভর্তি মেলা, থাকছে ৫০% ছাড় ও বিশেষ স্কলারশিপ

১৮ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হতে যাচ্ছে ফল সেমিস্টার ২০২৫-এর ভর্তি মেলা। আগামী ২২ জুন থেকে শুরু হয়ে এটি চলবে ৩ জুলাই পর্যন্ত। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে ভর্তি ফি’র উপর পাবেন ৫০% পর্যন্ত ছাড়। সেইসঙ্গে থাকছে বিশেষ স্কলারশিপের সুযোগ।

ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রির পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ সময়োপযোগী ও বাজারচাহিদাসম্পন্ন বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার সুযোগ দিচ্ছে বিইউএফটি। এখানে রয়েছে ২০টিরও বেশি প্রফেশনাল প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স, ৫০টির বেশি ল্যাব, অত্যাধুনিক অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক, এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ। 

এছাড়া, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, কোরিয়াসহ ৩০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ফলে শিক্ষার্থীরা পাবেন এক্সচেঞ্জ প্রোগ্রাম ও আন্তর্জাতিক স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬