ডিআইইউতে ‘ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা ইন জাপান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১০:৫২ PM
ডিআইইউর মুটকোর্ট হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়

ডিআইইউর মুটকোর্ট হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা ইন জাপান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মুটকোর্ট হল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।

সেমিনারে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিদেও সুয়েমিতসু, সামারাই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং চিফ কো-অর্ডিনেটর রাখি রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান সরকার, ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ শাহ্ আলম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা জাপানে আন্তর্জাতিক সার্ভিস জব ভিসার সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং দক্ষতা বৃদ্ধির দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের আন্তর্জাতিক সুযোগ ও প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সেমিনারটির মূল আকর্ষণ ছিল।

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬