আশা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক নাজেম আর নেই

২২ জুলাই ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৭:৩৬ PM
অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম

অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম © সংগৃহীত

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য ও দেশের খ্যাতনামা নগর ভূগোলবিদ অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক ড. নাজেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার। বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

অধ্যাপক ড. নাজেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং একজন খ্যাতনামা নগর পরিকল্পনাবিদ। নগরায়ণ, পরিবেশ ও পরিকল্পনাবিষয়ক গবেষণায় তার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অধ্যাপক নাজেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তী সময়ে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (থেকে নগর পরিকল্পনায় মাস্টার্স করেন। তিনি দীর্ঘ পেশাজীবনে শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছেন।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬