মালয়েশিয়া ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক হলেন আশা ইউনিভার্সিটির ভিসি

২০ মে ২০২৫, ১০:০০ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১১:০৮ PM
অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম ও আশা ইউনিভার্সিটির লোগো

অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম ও আশা ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার ফ্যাকাল্টি অব অ্যাগ্রিকালচারের প্রাক্তন অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিমকে দেশের বেসরকারি আশা ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনটি শর্তে এ নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রয়েছে- ভিসি পদে তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এছাড়াও জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রসঙ্গত, তিনি এর আগে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।  

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬